শিরোনাম :
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮

যুবদল নেতা হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে প্রতিবাদ মিছিলটি নগরীর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেন, দেশ বাঁচানোর যোদ্ধা শহীদ বদিউজ্জামান ধনিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তাই ধনি হত্যার দায়ভার মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনাকে নিতে হবে। ফলে খুনি হাসিনার পতন ব্যতীত ধনি হত্যা সহ সকল গুম খুনের বিচার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশে টার্গেট কিলিং মিশন চালাচ্ছে। তারা এতোদিন দুর্নীতি, লুটপাট, গুমে লিপ্ত থাকার পর এখন টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। শুধু বদিউজ্জামান ধনি নয়, এদেশে গুম খুন হচ্ছে কথায় কথায়। কেউ কোন বিচার পাচ্ছে না। আমারা ধনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও দ্রুত সময়ে এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আখতার আহমদ, মহানগর সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, এডভোকেট সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, মঈনুল ইসলাম মঞ্জুর, মিজানুর রহমান নেসার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, ওলিউর রহমান ওলি, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, মির্জা সম্রাট, জেলা সদস্য মাহফুজ চৌধুরী, জিএম বাপ্পি, রায়হান আহমদ, এনামুল হক শামীম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা সহ সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain