শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

অব্যাহত বিদ্যুৎ বিপর্যয়ে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে”

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, কথায় কথায় বিএনপি এবং জিয়া পরিবারের সমালোচনা করা ছাড়া আওয়ামী লীগের আর কোন কাজ নেই। আওয়ামী লীগের এক নেতা তারেক রহমানকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। যা ক্ষমার অযোগ্য। অভিলম্বের তার এই বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ জনগগনের কথা ভাবে না। তারা দেশকে আজ কোথায় নিয়ে গেছে। অযোগ্য সরকারের কারনে দেশ আর ভয়াবহ পিরিস্থিতির দিকে যাচ্ছে। দেশ মানুষ সরকারের অনৈতিক কর্মকান্ডে আজ অতিষ্ঠ। আওয়ামী লীগের নেতাদের কথা শুনলে মনে হয় দেশে বিদ্যুতের প্রেগনেনসি চলছে। কিন্তু দেশের বাস্তব চিত্র আজ ভিন্ন। চলমান অব্যাহত বিদ্যুৎ বিপর্যয়ে দেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। জনগনের মনে যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তার ভয়াবহ বিষ্ফোরণ হবে। তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবে না।

সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ পরবর্তী এক সভায় বক্তারা এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রুততম সময়ের মধ্যে মহানগরীর প্রতিটি ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, আজমল বকত সাদেক, সদস্যবৃন্দের মধ্যে জিয়াউল হক জিয়া, মাহবুব কাদির শাহী, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদী,হুমায়ুন আহমদ মাসুক, মুকুল আহমদ মোর্শেদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আকতার রশিদ চৌধুরী, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম,নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain