শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা গত ২২ জুলাই শুক্রবার বিকালে স্থানীয় মিয়ারবাজার নেপুর মিয়া রাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ নেপুর মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাপার সদস্য বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আবদুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ মীর খোকন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ মিম্বর আলী, রানু মিয়া, কয়ছর মিয়া, সুমন আহমদ, সোহান মিয়া, আনু মিয়া, মিজান আহমদ, রাহিম আহমদ, সিয়াম রহমান প্রমুখ।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ রানু মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ নেপুর মিয়া কে আহবায়ক ও মোঃ কয়ছর আহমদ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট দশঘর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমেদ এবং সদস্য সচিব মোঃ মীর খোকন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain