শিরোনাম :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

বিয়ের বাসর রাতেই বরের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ ডেস্ক :: সুনামগঞ্জে বিয়ের রাতেই এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের মাকসুদুর রহমান জিমাম নামের ওই যুবক বিয়ের রাতেই মারা গেছেন। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের বাসিন্দা মো.মজিবুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছমির আলী।

পুলিশ জানায়, নিহত জিমাম গত পরশু বৃহস্পতিবার (২১ জুলাই) বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। জিমাম স্ত্রীকে নিয়ে শুক্রবার (২২ জুলাই) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের আকবর আলীর বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় নেন। শুক্রবার তার বাসর রাত ছিল। রাতে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যান জিমাম। তিনি সাঁতার জানতেন না।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শুনেছি গোসল শেষে পুকুর ঘাটে উঠার সময় হো্চট খেয়ে পানিতে পরে গেলে সাতার না জানায় তলিয়ে যান জিমাম।
ওসি বলেন, শুনেছি ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। এমন একটি ঘটনা দুঃখের।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain