শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

অধিকমূল্যে পণ্য বিক্রি, সিলেটে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অধিক মূল্যে পণ্য বিক্রি ঠেকাতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ জুলাই) সিলেট নগরীর কদমতলী, জিন্দাবাজার, ও মদিনা মার্কেটে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, নগরীর কদমতলীতে ১টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার, জিন্দাবাজারে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ও মদিনা মার্কেটে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর একটি টিম। এছাড়াও সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তর এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।

বাজার তদারকিকালে ব্যবসায়ীদের ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ‍ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain