শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

রোটারি ইন্টারন্যাশনাল জেনারেল সেক্রেটারি জন হিউক এর সাথে রোটারিয়ান বুলবুল’র সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির ২০২১-২২ এর প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বিগত ৪ জুন ২০২২ আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস, হিউস্টন সিটিতে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগদান করেন। কনফারেন্স শেষে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে বিভিন্ন অঙ্গরাজ্য,নিউইয়র্ক, নিউজার্সি,আটলান্টা,নর্থ ক্যারোলাইনার,মিশিগান সফর শেষে ২৯ জুলাই ইলিনয়েস অঙ্গরাজ্যের ইভানষ্টন রোটারি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার পরিদর্শন ও রোটারি ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন হিউক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডাঃ মঞ্জুরুল হক চৌধুরী, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ওয়েন কাউন্টি ডেলিকেট মিনহাজ রাসেল চৌধুরী।
সাক্ষাৎকালে জেনারেল সেক্রেটারি আর্ত মানবতার সেবায় কাজ করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী প্রাচীনতম বৃহত্তম সেবামূলক সংগঠন।
উল্লেখ্য ১৯০৫ সালে আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা এটর্নি পল পি,হ্যারিস বন্ধুত্ব ও মানুষের সেবার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
পৃথিবীর ২ শতাধিক দেশে প্রায় ১১ লক্ষাধিক রোটারিয়ান রয়েছেন,যাঁহারা নিজের অর্থ ও শ্রম দিয়ে অসহায় ও দূর্গতদের মানুষদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে পৃথিবীর সকল দেশ থেকে শিশুদের পোলিও মুক্ত করতে টিকা সরবরাহের অর্থ একক ভাবে রোটারি ইন্টারন্যাশনাল প্রদান করছে। পৃথিবীর প্রায় সকল দেশ পোলিও মুক্ত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain