শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় লীলা-সংকীর্ত্তন মহোৎসব আজ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রভুপাদ শ্রীশ্রী নরোত্তম গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে এক অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীশ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস। পরিচালনায় শ্রীশ্রী বিনোদ বিহারী দাস বাবুল।
১০ নভেম্বর বুধবার ব্রাহ্ম মুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। লীলা সংকীর্ত্তন পরিবেশন করবেন শ্রীশ্রী বিনোদ বিহারী দাস বাবুল, জুয়েল দাস, রুবেল দাস, রঞ্জন দেবনাথ ও অধীর সুত্রধর। দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
পরদিন ১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় দধিভা- ভঞ্জণ, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ। প্রভুপাদ শ্রীশ্রী নরোত্তম গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থাকার জন্য সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain