শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

সিলেট গোলাপগঞ্জে প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন কমপ্লেক্সের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম হাদিউল হক (৪৮)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের উদ্দেশ্যে বড়লেখা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সিলেট-জকিগঞ্জ সড়কে আসামাত্র অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই হাদিউল হক নামের একজন নিহত হন। আর আহত হন আরও ৪জন যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আহতদের তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain