শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শুক্রবার (১৯ আগস্ট) সকালে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গন থেকে বের করা হয় বর্ণাঢ্য-মনোলভা ঐতিহাসিক পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন করে।

শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট মন্দিরে ৩ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার রাত ৯ টায় অধিবাস অনুষ্টান।

 

শুক্রবার (১৯ আগস্ট) সকালে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য-মনোলভা ঐতিহাসিক পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা। এরপর মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস। সকাল ৬টায় কীর্ত্তনমেলা, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী, বিকেল ৪টায় কৃষ্ণলীলামৃত, পরিবেশনায় শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদ কথামৃত,পরিবেশনায় শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দ। সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য স্ত্রী সেলিনা মোমেন।

 

রাত ৯ টা থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহা-অভিষেক ও রাত ১২টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।

 

অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain