শিরোনাম :
সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা সিলেট গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ, কামাইছড়া তদন্ত কেন্দ্রে নিল মামলার আবেদন ৮নং ওয়ার্ডস্থ জালালিয়া এলকায় সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও ছিনতাই বিরোধী উঠান বৈঠক সম্পন্ন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী নাইজেরিয়ার গ্রামে সশস্ত্র হামলায় নিহত ৩০

ক্যান্সার রোগীকে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার অনুদান প্রদান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর পক্ষ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য অনুদান প্রদান ও আলোচনা সভা গত ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন সংস্থার প্রধান কার্যালয় স্কলার্স রেসিডেন্স-এ অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থা’র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মিশকাত হোসেন, জাকারিয়া আল মাহমুদ।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করতেন সংস্থার সদস্য তাজুল ইসলাম।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার সংস্থার পক্ষ থেকে ক্যান্সার রোগে আক্রান্ত দক্ষিণ সুরমা উপজেলার দাউদুপর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের শেলী বেগমকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। এর আগে সংস্থার পক্ষ থেকে জকিগঞ্জের মুন্সিবাজারে হত দরিদ্রদের মধ্যে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২৬ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর সিলেট মহানগর শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক সভা টিলাগড় পয়েন্ট সংলগ্ন সংস্থার প্রধান কার্যালয় স্কলার্স রেসিডেন্স-এ অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain