শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বাহুবলে মামলার বিরোধের জের শিশুকে হত্যা, আটক ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের বাহুবলে মামলা মোকদ্দা নিয়ে বিরোধের জেরধরে দেড় বছরের শিশু তোহা আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২ কিশোরকে আটক করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফয়জাবাদ গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগান থেকে শিশু তোহার মরদেহ উদ্ধার করা হয়। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় ২ কিশোরকে।

 

শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। তারা হল, একই গ্রামের ফুল মিয়া পুত্র জুবায়েল আহমেদ ও আবুল হোসেনের পুত্র তারেক মিয়া।

 

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ এলাকার মোঃ আব্দুল মতিন মিয়ার দেড় বছর বয়সী শিশু কন্যা তোহা আক্তার (২৪ আগস্ট) বুধবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। তার কিছুক্ষণ পর থেকে তোহাকে খোঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে আশেপাশের বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে পরদিন বৃহস্পতিবার গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগানে শিশু তোহার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার মর্গে প্রেরণ করে এবং বিভিন্ন আদালমত সংগ্রহ করে।

 

ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, বৃহস্পতিবার রাতে নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়াকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি বলেন, নিহত শিশুর পিতা আব্দুল মতিন মিয়া ও ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে এর পেছনে আরো অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain