শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

কোনো ষড়যন্ত্রে মাথানত করবে না জাতীয় পার্টি : জি এম কাদের

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে দলটি। কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না। হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে কখনোই বিভ্রান্ত হবে না। কোনো ষড়যন্ত্রে মাথা নত করবে না জাতীয় পার্টি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান মাহমুদ, হেনা খান, নাজনীন সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, এইচ এম শাহরিয়ার আসিফ, মো. জসীম উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain