শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (৩৫) ও আহাদ মিয়া (২৭)। তারা দুজনই যশোর জেলার বাসিন্দা।

জানা গেছে, আজ সোমবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain