শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

জেলা পরিষদ নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন এডভোকেট নাসির

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ গ্রহণে দলীয় মনোনয়ন পেতে বুধবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন নাসির উদ্দিন খান।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, আহমদ হেসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহন ১৭ অক্টোবর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain