শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

হবিগঞ্জে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক :: হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে রুপিয়া বেগম (৪৫) নামে এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী রংগু মিয়া (৫২)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী রংগু মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে রুপিয়া বেগমের বিয়ে হয় একই গ্রামের জমরুত আলীর ছেলে রংগু মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে তিন ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হলে দীর্ঘদিন রুপিয়া বেগম বাবার বাড়িতে অবস্থান করেন। সন্তানরা বড় হলে পুনরায় তিনি স্বামীর কাছে ফিরে আসেন।

বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান রংগু মিয়া। স্ত্রী টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে বকাঝকা করে বেরিয়ে যান। সন্ধ্যায় রুপিয়া বেগম ঘরে ঘুমিয়ে থাকলে রংগু মিয়া একটি কুড়াল দিয়ে তার মুখে কয়েকটি কোপ দেন। পরে গুরুতর আহত রুপিয়া বেগমকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে তার সন্তান ও প্রতিবেশীরা। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ও হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা হাসপাতালে যান। ওসি জানান, স্বামী রংগু মিয়াকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain