শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের মাধবপুর থেকে ডিবি পুলিশের পরিচয়ে স্কুল শিক্ষককে অপহরণ ও সাড়ে ৬ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

৫ দিন মাধবপুর থানার পুলিশ রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আকরম আলীর ছেলে মোঃ হাসান (২৫), বগুড়া জেলার দুপচাঁচিয়ার থানার মৃত মঈনুল ইসলামের মেয়ে মিনি বেগম (২৮), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন(৪৪)কে আটক করে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার সাভার এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ঢাকা মেট্রো- চ ৫৬-১৮২৯ নাম্বারের গাড়ীটি জব্দ করে।

জানা যায়, ১ সেপ্টেম্বর দুপুরে উত্তর সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরবিন্দু রায় (৪৭) কে মাওলানা আছাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা অপহরণ করে। এরপর তার কাছে থাকা নগদ ৬ লাখ ৮৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস যোগে নরসিংদী থানাধীন পাঁচধুনা নামক স্থানে তাকে নামিয়ে দেয়।

এ বিষয়ে থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হলে তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক চন্দ্র দেবসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করে।

ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল উদ্ধারসহ ছিনতাই কাজে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain