শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার উদ্যোগে এবং জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া জান্নাতের পরিচালনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহা পরিচালক এনডিসি মো. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সোলাইমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লুৎফুল হক, নিত্যান্দ নিত্যই,আরশ আলী কালা,ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain