শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে চালু হবে ট্যুরিস্ট বাস, এমসির মাঠে হবে ওয়াকওয়ে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেট। এখানকার নান্দনিক পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে প্রতিদিন শত শত পর্যটক দেশ-বিদেশ থেকে ছুটে আসেন।

ফলে সিলেট নগরীকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চান সংশ্লিষ্টরা। বাড়াতে চান সুযোগ-সুবিধা।

এরই অংশ হিসেবে সিলেট নগরীকে ট্যুরিস্ট বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ ছাড়া এমসি কলেজের মাঠের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের পরিকল্পনাও আছে তাদের।

এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘পর্যটনবান্ধব এই সিলেট নগরীতে কয়েকটি ওয়াকওয়ের নির্মাণকাজ সম্পন্ন করেছি এবং কিছু ওয়াকওয়ের কাজ চলমান আছে। ধোপাদিঘী ওয়াকওয়ে, রোজভিউ সংলগ্ন উপশহর ওয়াকওয়ে, জল্লারপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গোয়াবাড়ি ওয়াকওয়ে ও বালুচর ওয়াকওয়ের নির্মাণকাজও প্রায় সম্পন্ন। সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ চলমান আছে। এমসি কলেজের মাঠের চারপাশ ঘিরে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও আছে আমাদের।’

মেয়র বলেন, ‘আশা করছি, এসব প্রকল্প বাস্তবায়নের পর নগরবাসী এবং সিলেটে ঘুরতে আসা পর্যটকরা নগরীর মধ্যে কিছুটা হলেও সময় কাটানোর সুযোগ পাবেন।’

আরিফ বলেন, ‘পর্যটকদের সুবিধার্থে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ট্যুরিস্ট বাস চালুরও পরিকল্পনা রয়েছে।’

অবশ্য কবে থেকে এই ট্যুরিস্ট বাস চালু হবে, এর সুনির্দিষ্ট সময়সূচি এখনও ঠিক হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain