শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

হযরত শাহ পরাণ (রহ.)’র বাৎসরিক উরস শনিবার শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ ওলি হযরত শাহ পরাণ (রঃ আঃ) এর ৩ দিনব্যাপী বাৎসরিক পবিত্র উরস মোবারক দরগাহ-ই হযরত শাহ পরাণ (রঃ আঃ) সিলেট এর উদ্যোগে চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ১, ২ ও ৩ অক্টোবর শনি, রবি ও সোমবার অনুষ্ঠিত হবে।
উরস উপলক্ষে ১ অক্টোবর শনিবার সকাল ৯টা হতে খতমে কোরআন বাদ আসর দোয়া, জিকির আজকার ও মিলাদ মাহফিল, ২ অক্টোবর রবিবার সকাল ১০টায় গিলাপ চড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল, রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত। বাদ ফজর নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে।
৩ অক্টোবর সোমবার বাদ আসর সরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মাধ্যমে বাৎসরিক উরস সমাপ্ত হবে।
জাতি ধর্ম নির্বিশেষে হযরতের ভক্তবৃন্দকে উরস মোবারকে যোগদান করে হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহানী ফয়েজ হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন হযরত শাহপরাণ (রঃ) মাজার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ খাদিম। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain