শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

তাহিরপুরে সীমানা বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে গ্রামের সম্পর্কে ভাতিজা কিবরিয়ার আঘাতে চাচা রহমত আলী (৫৫) কে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের বীর নগর গ্রামে নিহতের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত রহমত আলী উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফজুর রহমানের ছেলে। আর অভিযুক্ত কিবরিয়া একেই গ্রামের বাসিন্দা মগুল হোসেনের ছেলে কিবরিয়া। এ ঘটনার পর ঘাতক কিবরিয়া(৩৫) ও তার ছোট ভাই হোসাইন (৩০) কে গ্রামবাসী মিলে আটক করেছে।

স্থানীয়রা জানান, নিহত রহমত আলীর সাথে মগুল হোসেনের ছেলে গ্রাম সম্পর্কে ভাতিজা কিবরিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে বাড়ির সামনে বন (উজাউরি বন)কাটা নিয়ে রহমত আলী নিজ বাড়ির পাশের বাসিন্দা কিবরিয়াকে বাদা বাদা ও নিষেধ দিলে দু জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাফল নিয়ে হাতাহাতি হয়। এ সময় বাড়ির অন্যান্য লোকজন বাধা দেয় এসময় রহতম আলী মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় এলাকাবাসীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের ছোট ভাই আলী মর্তুজা জানান, গ্রাম সম্পর্কে কিবরিয়া ভাতিজা হয়। বাড়ির সীমানা নিয়ে গত ১৫ বছর ধরে বিরোধ ছিল। বিচার শালিসি করে সীমানা নির্ধারণ করে দিলেও সমাধান হয়নি। এর জের ধরে আজ এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মির্জা রিয়াদ হাসান জানান, নিহত রহমত আলী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন। কি কারণে মারা গেছেন তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলতে পারব।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ ইফতেখার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain