শিরোনাম :
শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী মুক্তাদির অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গোয়াইনঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, আহত যোদ্ধাদের সংবর্ধনা জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানি, ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই অবস্থা: সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেটে মাসব্যাপি ফুটবল উৎসব শুরু ৬ অক্টোবর

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মাসব্যাপি ফুটবল উৎসব শুরু হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর। এদিন ঝমকালো আয়োজনে বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর পর্দা উঠবে। লীগটির উদ্বোধন করবেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
রবিবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন ও ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ’ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নিজাম উদ্দিন আরও জানান ৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিতব্য এ ফুটবল টুর্নামেন্টে সিলেট বিভাগের ১০টি ক্লাব অংশগ্রহণ করবে। সেগুলো হচ্ছে- সিলেট ইউনাইটেড ক্লাব, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কসমস ক্লাব, জনতা ক্লাব, টিলাগড় ক্লাব, সিলেট স্পোর্টিং ক্লাব, আবাহনী ক্রিড়াচক্র সিলেট, লাউয়াই স্পোর্টিং ক্লাব ও বীর বিক্রম ইয়ামনি ক্রীড়া চক্র।
উদ্বোধনী খেলা ৬ অক্টোবর বিকাল ৩টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে এবং ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২২-২৩’-এর সকল খেলা সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ফুটবল বিধি-উপবিধি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি-উপবিধি অনুযায়ী পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি বিজিৎ চৌধুরীসহ সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain