শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

মাধবপুরে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গুলি ছুঁড়ে ডাকাত আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশ গুলি ছুড়ে জুয়েল মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল মিয়া চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে। জুয়েলের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ রোববার ভোররাতে চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রাম থেকে আকল মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) কে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকিয়ে ডাকাতির চেষ্টা করে। এ খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমনের চেষ্টা চালায়। পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain