শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেট কোম্পানীগঞ্জে পল্লী চিকিৎসক খুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দক্ষিণ রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামে নিজাম উদ্দিন নামে একজন পল্লী চিকিৎসক খুন হয়েছেন। গত রোববার (২ অক্টোবর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের রাজাপুর গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন কোম্পানীগঞ্জ পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। পাশপাশি পাড়ুয়া বাজারে ফার্মেসি পরিচালনা করতেন। স্কুল বন্ধ থাকায় বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে বাড়ি পৌঁছলে প্রতিবেশী চাচাতো ভাইয়েরা মিলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা রড লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, নিজাম উদ্দিন খুবই নিরীহ ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ৪ সন্তানের বাবা। বড় ছেলে কোরআনে হাফেজ। বাকিরাও মাদ্রাসায় পড়েন। সংসারে তার স্ত্রী, ৪ সন্তান, মা আর একমাত্র ছোট ভাই রয়েছেন। তবে ছোট ভাইটি প্রতিবন্ধী।

কোম্পানীগঞ্জ থানার ওসি শুকান্ত চক্রবর্তী জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain