শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে প্রাইভেটকারের চাপায় মিলন বেগম (৫০) নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের মেওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন বেগম উপজেলার উত্তর দুবাগ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেওয়া এলাকার কাসিমুল মাদরাসার সামনে দুপুর ১টার দিকে সিলেটগামী প্রাইভেটকার রাস্তা পারাপারকারী মিলন বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও কারের এক যাত্রী আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা অপর যাত্রী দুর্ঘটনার পর পালিয়ে যান।

দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি এলাকার ছমির উদ্দিনের ছেলে ইমরুল হোসেন (৩৫) ও কাজপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে আব্দুর রহমান (২৮)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain