শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

মোগলগাঁও ইউনিয়নরে চেযারম্যান হিরন মিয়াকে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগদান শেষে দেশে ফিরলেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: হিরন মিয়া। বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে ভিআইপি লাউঞ্জের সামনে মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিমানবন্দরে দলীয় নেতা-কর্মী সহ ইউনিয়ন বাসী মো: হিরন মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনাকালে মো: হিরন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠছে। দেশকে কাঙ্গিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আমাদের সবাইকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। জননেত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থককে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান সদস্য পদপ্রার্থী শাহ নূর হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি নজির আহমেদ আজাদ, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী তাজিদুল ইসলাম তাজিদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছার আহমেদ, সদস্য নিজাম উদ্দিন, দুদু মিয়া, আলম আহমেদ, মনির উদ্দিন, নাজিম উদ্দিন, আখতার আহমেদ, মহিলা সদস্য পারভিন বেগম, আছমা বেগম, রংমালা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, আলতাব আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আওয়ামীলীগ নেতা শহিদ আহমেদ, কাহার আহমেদ, যুবলীগ নেতা বাবুল হোসেন, আব্দর রউফ, শফিকুর রহমান প্রমুখ বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain