শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন’র মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) শুক্রবার রাতে সংগঠনের টুকেরবাজার আঞ্চলিক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দরা সিলেট মহানগরীর যানজট, পার্কিং সমস্যা, রাস্তাঘাট পুনঃসংস্কার সহ বিভিন্ন সমস্যা উল্লেখ করে এবং তা দ্রæত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিসচা’র পক্ষ থেকে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সহ-সভাপতি শিবলী আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, অর্থ সম্পাদক ছালেক আহমদ, নিরাপদ সড়ক চাই নিশ্চয় সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, আইন সম্পাদক হোসেন আহমদ, সদস্য মোঃ আবু জাবের প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain