শিরোনাম :
৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সিলেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাস্পের উদ্বোধনে খন্দকার মুক্তাদির সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে–অ্যাড. জুবায়ের সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছাতকে ২ এতিম শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের দুটি এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে ২ মিনিটে ৬ সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দুটিকে। বেধড়ক পিটুনি সহ্য না করতে পেরে শিশুটি পা ধরে ফেলে শিক্ষকের। তারপরও রেহাই পায়নি।

সম্প্রতি এমন ঘটনা ঘটিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার মুহতামিম মো. আব্দুল মুকিত একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদ্রাসায় নিয়োগ পান।
এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকও ইতোমধ্যে অন্য একটি মাদরাসায় চাকরি নিয়েছেন বলে জানা গেছে। তবে এলাকার অনেকে জানিয়েছেন তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।

ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, ঘটনাটি ৬ থেকে ৭ দিন আগের। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।সূ্ত্র:সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain