শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

নবীগঞ্জে এবার ইজিবাইক কেড়ে নিল স্কুল শিক্ষার্থীর প্রাণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

নবীগঞ্জ ডেস্ক নিউজ :: নবীগঞ্জ পৌরসভার গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর ছাত্রী জুহা আক্তার (৭) এর প্রাণ কেড়ে নিল ঘাতক ইজিবাইক (টমটম) গাড়ী। রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু জুহা। নিহত জুহা আক্তার গন্ধ্যা গ্রামের হাফেজ আব্দুল হামিদের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, জুহা আক্তার (৭) শনিবার দুপুরে রাস্তা পারাপারেরর সময় নবীগঞ্জ ওসমানী রোডস্থ টেলিফোন অফিসের সামনে দ্রুতগামী একটি টমটম গাড়ী তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জুহাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রোববার (৯ অক্টোবর) বিকালে তার মৃত্যু ঘটে। এই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না তার প্রিয় ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain