শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের অস্ত্র জব্দ করা হয়।

বুধবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে লাখাই উপজেলার বামৈ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাইফুল, লাখাইয়ের মুর্শেদ ও মাধবপুর উপজেলার শাহজাহান।

পুলিশ জানায়, ওই তিনজন বুল্লা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া ও পরিদর্শক (তদন্ত) চম্পক ধামসহ ২০-২২ জন পুলিশ সদস্য সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় রামদা, গ্রীল কাটার যন্ত্র, প্লাস ও ছুরি-চাকু এবং বিভিন্ন ধরণের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ওসি নুনু মিয়া জানান, গ্রেফতার প্রত্যেকের নামে থানায় অন্তত পাঁচটি করে মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain