শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

দেশের বিভিন্ন প্রান্তের সাথে সিলেট জেলাতেও গ্রামীণ নারী দিবস পালন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পরিবার ও সমাজে গ্রামীণ নারীর অবস্থানের মূল্যায়ন করার লক্ষে ২০০৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণে নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ অক্টোবর) দেশের বিভিন্ন জেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করে।
সিলেটের গ্রাসরুটস শাহপরান থানা কমিটির আহ্বানে এয়ারপোর্ট আবাসিক এলাকায় এ দিবস উদযাপন করা হয়।
শিতারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিইও হিমাংশু মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র অনি প্রমুখ।
গ্রামীণ নারীর অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারূপ দেওয়ার পাশাপাশি অতি সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ করার ঘটনায় তীব্র উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং নারী নির্যাতন বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শনিবার পূর্ব কুশিঘাট শফিক হাই স্কুল সভা কক্ষে গ্রাসরুটস সিলেট জেলা কমিটির সম্পাদক সালমা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রাহস্থ নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি হিনু বর্মন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain