শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটে অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন জনপ্রতিনিধিরা।

সিলেটে এবার ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে সদস্য প্রার্থী রয়েছেন ৬৪ জন। তন্মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন।

ভোটগ্রহণ শেষে এখন শুরু হচ্ছে ভোট গণনা। প্রার্থীরা এখন সেদিকে তাকিয়ে।

এবার সিলেটে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান। তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এবার ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ছিল সিসি ক্যামেরা।

ঢাকায় বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন (ইসি)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain