শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেটে চার বছর প্রেমের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে চিকিৎসা করাতে এসে বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণের পর এক ছাত্রীর গর্ভবতী হওয়ার অভিযোগ উঠেছে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আর কে এস রয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের পর কোতোয়ালি থানা পুলিশ চিকিৎসককে আটক করেছে।

রোববার (১৬ অক্টোবর) রাতে নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টার থেকে ডা. আর কে এস রয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রোববার সন্ধ্যায় ওই তরুণী ওই চিকিৎসকের চেম্বারে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় চিৎকার দিয়ে বলেন- আমাকে এ মুহূর্তে আপনার বিয়ে করতে হবে। আমার গর্ভে আপনার সন্তান।

তিনি আরও বলেন, অভিযোগকারী ২০১৮ সাল থেকে সিলেটের এ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।সূত্র:সিলেটটুডে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain