শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে ইমাম ও খতিবগণ সামাজিক সমস্যা মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তারা বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখছেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অসামান্য অবদান রেখেছেন। তিনি দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে অসংখ্য আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

 

বুধবার (১৯ অক্টোবর) সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমামদের নিয়ে ৪৫ দিন ব্যাপি ১০৮১ তম দলের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের হাওর প্রকল্পের পরিচালক আবদুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমান ও ইউনিসেফ প্রতিনিধি সাইদুল হক মিল্কি।

 

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আল আজহারী।

 

অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, ভ্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার নির্বাচিত ইমামরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষিত ইমামরা সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখছেন।

 

তারা নিরক্ষরতা, মাদক, যৌতুক ও বাল্যবিবাহরোধে সচেতনতা সৃষ্টি করে সরকারের লোকাল ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain