শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা রানা আহমেদ শিপলুর উদ্যোগে আনন্দ র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৯তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ নেতা রানা আহমেদ শিপলু’র উদ্যোগে আনন্দ র্যালী ও কেকে কাটা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) বিকালে সিলেটস্থ মদিনা মার্কেট থেকে আনন্দ র্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মদিনা মার্কেটে এসে শেষ হয়। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়। র্যালী ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রানা আহমেদ শিপলু, সাইদুল হক সাইদ,সায়েম আহমদ, মহানগর সেচ্ছাসেবক লীগ সদস্য সায়মন আহমদ, রাসেল আহমদ,মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি সুমন আহমদ, সালেহ আহমদ সালেক, ৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-আহ্বায়ক সেলিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিলেট মহানগর যুবলীগ নেতা রানা আহমেদ শিপলু বলেন, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক ও নির্মলতার প্রতীক শেখ রাসেল। আমরা শেখ রাসেলের জীবন সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, তিনি খেলাধুলার প্রতি খুব বেশি আকৃষ্ট ছিলেন এবং মানুষকে বেশি ভালোবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম, এক কথায় বঙ্গবন্ধুর মধ্যে যা ছিল, তার সবই পেয়েছিলেন আমাদের শেখ রাসেল। আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে আমাদের দেশের জন্য অসামান্য অবদান রাখতেন।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain