শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

হযরত শাহজালাল (র.) এইড অর্গনাইজেশন’র নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দরগাহে হযরত শাহজালাল (র.) এইড অর্গনাইজেশন এর উদ্যোগে বন্যা কবলিতদের পূনর্বাসনের লক্ষে কানাইঘাট, গোয়াইনঘাট, ছাতক, মুল্লার গাঁও, জাফলং ও মোগলাবাজার সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে দরগাহ হযরত শাহজালাল (র.) দরগাহ শরীফ প্রাঙ্গনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার শরীফের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, সরেকওম বহলুল কবির (সনেট), খাদিম পরিবারের মুফতি মো. হাসান, মুফতি বদরুন নূর সায়েক, সৈয়দ সাব্বির আহমদ দুরুদ, মুফতি মো. সোহেল, মুফতি রায়হান উদ্দীন মুন্না, মুফতি কমর উদ্দীন কামু, সৈয়দ মোহাম্মদ তাহের, জাহিদ আহমদ কোরেশী প্রমুখ।
উল্লেখ্য, দরগাহে হযরত শাহজালাল (র.) এইড অর্গনাইজেশন এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪ জুন সিলেট সদর উপজেলার মহালদিক, মোল্লার গাঁও, গোয়াইনঘাট উপজেলার বন গাঁও, চুয়ার পাড়া এলাকায় নগদ অর্থ বিতরণ, ৫ জুন মহালদিক নাকপাড়া, উমদারপাড়া, কুস্তুুকুড়ি, আঙ্গারজুর এলাকায় টিন, বাঁশ, গৃহ নির্মাণ, খাবারে পেকেট বিতরণ ঐদিন নোয়াগাঁও এলাকার ১৫২টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ ও ২ জুন ওসমানীনগর উপজেলার মাটিহানী চুড়াইপাড়া, মঙ্গলচন্ডি, হাউসপুর, উমরপুর এবং তাজপুরের দুলালি এলাকার ২৬০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain