শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে একরাতে ৮টি ফ্লাইটের জরুরী অবতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৮টি ফ্লাইটের যাত্রীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইনসের বিমান। এরমধ্যে ৭ টি ফ্লাইট আন্তর্জাতিক রোডের আর অপরটি ডমেস্টিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১ টায় বলেন- ঘূর্নিঝড় সিত্রাং-এর কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। কিন্তু রাত সাড়ে নয়টা থেকে এ পর্যন্ত ৮ টি ফ্লাইট ওসমানীতে জরুরি করেছে। আমরা যাত্রীদের থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করছি।

৮ টি ফ্লাইটের মধ্যে ৭ টিই আন্তর্জাতিক ফ্লাইট বলে নিশ্চিত করে তিনি বলেন- আমাদের এখানে ৮ টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে। তার মধ্যে ৭টিই আন্তর্জাতিক রোডের আর অপরটি ডমেস্টিক।

তবে কতজন যাত্রী এসব ফ্লাইটে ছিলেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেন নি।

এরআগে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‌‘সিত্রাং’র কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা রোডের রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটের ফ্লাইট বাতিল করা হয়। এরপর থেকে ওসমানীতে আরও কোনো ফ্লাইট অবতরণ করে নি৷ তবে রাত সাড়ে নয়টা থেকে একএক করে ৮ টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করে ওসমানীতে।

যতো সময় যাচ্ছে ততোই জরুরি অবতরণ করা বিমানের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain