শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

ছাতকে লাফার্জের বিরুদ্ধে হরতাল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল চলছে। একইসাথে চলছে সকাল-সন্ধ্যা নৌ ধর্মঘট। মূলত চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে লাফার্জ হোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই হরতাল ও নৌ ধর্মঘট চলছে।

আজ বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল বেলা ২টা অবধি চলবে। হরতালের সমর্থনে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে পিকেটিং করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে বিক্রি বন্ধ না হওয়া পর্যন্ত লাফার্জ হোলসিমের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আজ আমরা ৩০টি ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন হরতাল কর্মসূচি পালন করছি, সকাল-সন্ধ্যা নৌপথ অবরোধ করেছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain