শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ওপর গ্রেপ্তারী পরোয়ানা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর পৌর বিপণী মার্কেটের সামন থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নগরীর কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক তানবীর আহমদ খানের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন রাসেল এর পরিচালনায় উপস্থিত ছিলেন- সরকারি কলেজ যুগ্ম আহবায়ক আব্দুর রকিব, জুবায়ের আহমদ রনি, সিলেট এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ করিম অভি, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান তুহিন, ফজলে রাব্বি রিমন, আরিফুজ্জামান আরিফ, সাইদুর রহমান আয়াত, নাদির হোসেন রিয়াদ, শোভন শাহজাহান আবিদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সদস্য আরমান আহমদ মুন্না, মহানগর ছাত্রদল নেতা মাহবুব আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা সজিব আহমদ, সিলেট সরকারি কলেজের ছাত্রদলের সদস্য মোঃ মিনহাজ উদ্দীন, মোঃ মিজান উদ্দীন, এনাম আহমদ জাহিদ আহমদ, মোঃ তানভির ছাদিকুর রহমান, কয়ছর আহমদ বাবলু, রাসেল আহমদ, দিনার আহমদ আফছান, মামুন আহমদ, শিপন, ইবরাহীম, সাকিল, সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আমিন আহমদ, ওমর ফারুক, পিয়াল আহমদ, সিয়াম আহমদ, খালেদ আহমদ, রবিউল ইসলাম সানি, আব্দুর রাজ্জাক, আব্দুস ছামাদ, লিটন আহমদ, মকবুল হোসেন, ঝলক পাল, রাহি আহমদ, লস্কর রোমান, তানভীর আহমদ, আতিক চৌধুরী, সুয়েব আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain