শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

জগন্নাথপুরে বিপুল ভোটে আ.লীগের আকমল বিজয়ী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৩৭০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২৪ হাজার ১২০ ভোট পেয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ১৯ হাজার ৭৫০ ভোট। এরপর আছেন আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা। তিনি কত ভোট পেয়েছেন সেটা এখনো জানা যায়নি।

 

বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

 

এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন ৫ প্রার্থী। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন (ঘোড়া)।

 

এনিয়ে দুইবার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গ্লোল্ড মেডেল’ পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

 

এদিকে- ৮৯ কেন্দ্রের ফলাফল পেয়ে বিজয় মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের। তাদের মধ্যে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain