শিরোনাম :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

আগামী শনিবার সিলেটের কয়েকটি এলাকায় ৫ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাওয়ে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কাজ চলবে। তাই এ ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মেইন রােডে ওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য ১১ কেভি ও ১১/০.৪ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবাে, সিলেট এর আম্বরখানা ও শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

যেসব এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে তা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মেইন রােড এর দক্ষিণ পার্শ্বে ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার।এর আওতাধীন এলাকা হলো ইলেকট্রিক সাপ্লাই রােড, রায়হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রােড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদ বাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট ইত্যাদি।

৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের সকল ১১ কেভি ফিডার সমূহের আওতাধীন মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তােপখানা, কোতােয়ালী থানা, লালাদিঘীর পাড়, নবাব রােড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রােড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain