শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ আসামী আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন পরোয়ানাভুক্ত আসামী এবং মাদকসহ একজনকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, সুহেল আহমদ, রাসেল আহমদ, হারিছ আলী, উসমান আলী, কামরুল ইসলাম, আব্দুল জলিল, ফয়েজ আহমদ, আব্দুল মোতালিব, হানিফা বেগম, আতাউর রহমান, ওসমান গনি ও বোরহান উদ্দিন এবং রহমত আলী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেলের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ গোয়াইনঘাট থানার নেতৃত্বে
গত বৃহস্পতিবার রাতে থানার এসআই অনুজ কুমার, এসআই মতিউর রহমান, এসআই মাছুম আলম, এসআই আব্দুল আহাদ, এসআই জহিরুল ইসলাম, এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই দিবাস দাস, এএসআই বেলাল আহমদ, এএসআই নুরুল আমীন, এএসআই জামাল, এএসআই মোস্তাক ও এএসআই নয়ন রায়সহ থানা পুলিশ সদস্যরা পৃথক পৃথক অভিযানে তাদের আটক করেন।
অপরদিকে পুলিশের পৃথক আরেকটি অভিযানে উপজেলার রুস্তমপুর এলাকা থেকে ৩৪ বোতল ভারতীয় মদসহ মানিক মিয়া নামের অপর আরেক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৩ জন এবং মাদকসহ ১ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, আটককৃতদের আজ শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain