শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

অন্যার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ’র ৫৫-রাশেদা কটেজ নিবাসী মৃত বিশ্বনাথ রায় তালুকদার এর কন্যা অন্যা রায় তালুকদার ‘কাইফোস্কলিও প্যারাপেরেসিস’ বিরল রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ডান পা প্যারালাইজড হয়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, তার পিঠ ও বুকের কিছু রক্তনালী ব্লক হয়ে গেছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা না করলে সে সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যাবে। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব।
অন্যা’র উন্নত চিকিৎসার জন্য বিশেজ্ঞ ডাক্তার চেন্নাই এপোলো স্পেশালিটি হাসপাতাল, ভারতে চিকিৎসার পরামর্শ প্রদান করেছেন। এই চিকিৎসা বাবৎ খরচ লাগবে প্রায় ২০ লক্ষ টাকা।
পিতৃহীন অন্যার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। আর্থিকভাবে অসচ্ছল বিধায় মানবিক সহযোগিতা প্রয়োজন। হৃদয়বান মানুষ ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথ খোলা নেই। সবার সাধ্যমত সহযোগিতায় অন্যা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সাহায্যে অন্যাকে সুস্থ করে তুলা সম্ভব।
অন্যা রায় তালুকদারকে সাহায্য পাঠাতে তার পিসি ইন্দিরা রাণী রায় তালুকদার, সঞ্চয়ী হিসাব নং- ১২১ ১০১ ১৬৬ ৪৬৩, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট ব্রাঞ্চ অথবা বিকাশ- ০১৭২৫ ৭৯৪৬৮০ (পার্সোনাল) নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন। আসুন আমরা সবাই পিতৃহীন অন্যাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেই। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain