শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে বিএনপির সমাবেশ, সতর্ক অবস্থানে বিজিবি, সিআরটি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিএনপির গণসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ, রাখা হচ্ছে সতর্ক নজর। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-ও কাজে নেমেছে। সঙ্গে আছে বিজিবিও।

দ্রব্যমূলের ঊর্ধ্বগতির ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে গণসমাবেশ করছে বিএনপি। আজ শনিবার সিলেটে দলটির গণসমাবেশ।

নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে হচ্ছে এই সমাবেশ।

সমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ জানায়, নগরীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যদেরও মাঠে নামানো হয়েছে।

আজ সকাল থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্যকেও নগরীতে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নগরীর চৌহাট্টা, আম্বরখানা, জিন্দাবাজার, রিকাবীবাজার, বন্দরবাজারসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য রয়েছেন। বিশেষ করে সমাবেশস্থলের আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। আজ চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল মাঠে কাজ করবে।

এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কাজ করছেন।

সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ বলেন, ‘সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছি আমরা। ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। চারটি মোবাইল টিমও রয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain