শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু লিপি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের রাজনগর লিপি রাণী দাস নামে এক নারী একই সাথে ৪ সন্তানের জন্ম দিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশু সন্তানের জন্ম হয়। ৪ সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে।

লিপিরানী দাস জানান, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার ঔরসে ৪টি সন্তান রয়েছে। তাই তিনি সার্বক্ষনিক ডাক্তারের পরামর্শ ও সতর্ক ভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে সোমবার বিকালে ৪ সন্তানের জন্মদেন লিপি রানী দাস। চার সন্তানের মধ্যে ২টি ছেলে ও দুটি মেয়ে সন্তান।

জন্মধাত্রী মা লিপি রানী দাস জানান, এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু’একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে আসবেন। তাদের ৯ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। শিশুদের বাবা অমিত দাস জীবিকার অন্বেষণে দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। মাঝে মধ্যে তিনি স্বজনদের দেখতে দেশে আসেন। অমিত দাসও ৪টি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain