শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীর তালিকা আমরা করেছি। এছাড়া নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
আজ বুধবার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে কোন স্বজন হারায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারল যে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, তখন নির্মমভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমাদের দেশে একজন রাজনীতিবিদ আছেন, যিনি বলেন যে- এত লোক মারা যায়নি, যুদ্ধে এত হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলেন।
তিনি আরও বলেন, সে দলের এক নেতা বলেছেন, দেশ নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। অথচ তাদের পাকিস্তান আজ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র। ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের দোসর আলবদর, রাজাকাররা আত্মসমর্পণ করেনি। তারা এ দেশে ঘাপটি মেরে আছে। জামায়াত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে।
জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না—জাতির এই দাবির সঙ্গে একমত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলের চেয়ে ভালো আছি—এই কথা বলে তারা কী বোঝাতে চায়? তাদের দোসরাই পারে এসব কথা বলতে। তারাই স্বাধীনতা বিরোধী শক্তি।’
একই সময়ে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা এখনো সক্রিয়। বিদেশে যারা পলাতক রয়েছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ১০ তারিখে বিএনপি যে কর্মসূচি পালন করেছিল, হানাদার বাহিনীও ১৯৭১ সালে এভাবে দেশকে ধ্বংস করে কর্মসূচি দিয়েছিল।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain