শিরোনাম :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে জয়নাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ওই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

জানা গেছে, উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain