শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

স্মার্ট সিলেট গড়তে বসানো হচ্ছে ‘স্মার্ট পোল’

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৩৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নগরবাসীর জন্য স্মার্ট সিটি গড়ে তুলতে সিলেট সিটির বিভিন্ন এলাকায় স্মার্ট পোল স্থাপন করবে দেশের শীর্ষস্থানীয় সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান- ইডটকো বাংলাদেশ ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সংযোগ সুবিধা নিশ্চিত করাই এই অংশীদারিত্বের লক্ষ্য। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে উভয় প্রতিষ্ঠান।

আজ সোমবার সিসিকের জনসংযোগ শাখা জানায়, স্মার্ট পোল সল্যুশনটি মোবাইল অপারেটর ও অন্যান্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি এবং ডেটা ব্যবহারের ক্ষেত্রে ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সাহায্য করবে। এছাড়া বর্তমানের অতিরিক্ত ডেটার চাহিদা পূরণে অভিনব ও টেকসই এই সমাধানটি ডেটার বাড়তি চাপ কমানোর পাশাপাশি গ্রাহকদেরকে আরো উন্নত সেবার প্রদানের সুযোগ করে দিবে। এটি আগামী দিনগুলোর উন্নত প্রযুক্তির চাহিদা পূরণে অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যপূরণেও ভূমিকা রাখবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটকে স্মার্ট সিটিতে রূপান্তরের মাধ্যমে নগরীর বাসিন্দাদের জন্য উন্নত জীবন-যাপনের সুবিধা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। স্মার্ট সিটি গড়ে তোলার এই উদ্যোগের অংশীদার হবার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণে আমরা আরো একধাপ এগিয়ে যাচ্ছি। সমন্বিত ও মানসম্পন্ন মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো- স্মার্ট সিটির একটি অবিচ্ছেদ্য অংশ।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: রুহুল আলম, ইডটকো বাংলাদেশ অপারেশন্স ডিরেক্টর মনোয়ার শিকদার, এবং সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান রিভেন দেওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চ-পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain