শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভা শুক্রবার নগরীর দাড়িয়াপাড়ার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই রয়েছে জটিলতা। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে। সকল জটিলতা দূর করে ব্যবসা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করবে বিএনপি। ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে বসে আলাপ আলোচনা ক্রমে ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, সমিতির উপদেষ্টা নাজমুল হক নাজু, গোলাম আজম, মো. তারেক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নুরুল আলম, রেজু হক, সহিদুল ইসালম, রঞ্জিত দেবনাথ ময়না,সহিদুল ইসলাম২,মিসবাহ আহমদ, কাসেম আহমেদ, স্বপন আহমদ, সাহিনুর রসিদ সাহিন, জসিম উদ্দিন, মাসুদ পারভেজ, সফিকুল ইসলাম, সামিম তালুকদার, কবির আহমেদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আমিনুল হক বেলালকে সভাপতি ও কামাল আহমদকে সাধারণ সম্পাদক করে সমিতির ২০২৬-২৭ সনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি নুরুল আলম ও রঞ্জিত দেবনাথ ময়না, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (১) শহিদুল ইসলাম (২), সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ নেছফা, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক হাসিদ আহমেদ স্বপন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, সদস্য তারেক আহমদ, মোশারফ বেপারী, এমদাদুল ইসলাম, আব্দুস সালাম ও কাজী বাবুল। সভায় ভিডিও কলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান এবং নবগঠিক কমিটিকে অভিনন্দন জানান সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain