শিরোনাম :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুজব ছড়ালেই ব্যবস্থা সামাজিক যোগাযোগমাধ্যম মনিটর করছে পুলিশ, ‍

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের মনিটর করছে বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি/গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব বা বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain