শিরোনাম :
সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ সাবেক ছাত্রনেতা সামী ও রাজকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সংবর্ধনায়-কয়েছ লোদী সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি সাব-ইন্সপেক্টর মুজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দলিল লেখক সমিতির আহ্বায়ক নাসির উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মুর্শেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি বিলাল উদ্দিন ও সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, সহ-সম্পাদক হারন আহমদ ও মিনহাজ মির্জা, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, নজরুল ইসলাম, রফিক সরকার, মনসুর আলম, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রিয়াজুল ইসলাম, বদরুল ইসলাম, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, শাহ আলম, হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান, কলেজ ছাত্র শিবিরের সভাপতি শাকিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain